1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মার্টিনেজের লাল কার্ড, চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারাল ভিলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১৯ Time View

নিউক্যাসল এভারটনের সঙ্গে হেরেছে। একই সঙ্গে মাঠে নামা অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জিতলে পাক্কা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হতো, একটা ড্রও তাদের চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিলো। ভিলা ড্রয়ের পথেই হাঁটছিলো, এমিলিয়ানো মার্টিনেজের লাল কার্ড সবকিছু গড়বড় করে দেয়।

ওল্ড ট্রাফোর্ডে মার্টিনেজ প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন। বক্সের বাইরে গিয়ে রাসমুস হইলুন্দকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় লাল কার্ড পেতে একটুও দেরি হয়নি তার। ভিলা কোচ মার্কো অ্যাসেন্সিওকে উঠিয়ে বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামান রবিন অলসেনকে।

প্রথমার্ধে কোনো হজম না করা ভিলা দ্বিতীয়ার্ধে খায় ২টি। ৭৬ মিনিটে আমাদ দিয়ালোর হেড কাছে দিয়ে গেলেও অলসেন ফেরাতে পারেননি। ১১ মিনিট পরের গোলটি পেনাল্টি থেকে। দিয়ালো বল নিয়ে ডি বক্সে ঢুকেছিলেন। তাকে ফাউল করেন ইয়ান মাটসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে গোল করেন ক্রিস্টিয়ান এরিকসেন।

মার্টিনেজ বড় ম্যাচে প্রায়ই জ্বলে উঠেন, পেনাল্টিতে আরও দুর্ধর্ষ। গুরুত্বের ব্যাপারে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটিও বড়ই ছিলো। তিনি গোলপোস্টের নিচে থাকলে ২-০ গোলের হারের পরিবর্তে ফল যে অন্যরকম হতো না, তার গ্যারান্টি কী!

এই হারে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হচ্ছে না মার্টিনেজদের, তাদের খেলতে হবে ইউরোপা লিগে। সব কটি ম্যাচ শেষে ভিলার নামের পাশে ৬৬ পয়েন্ট, টেবিলে স্থান ৬ নম্বরে। ভিলার সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকা নিউক্যাসল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। পয়েন্ট তালিকার উপরের দিকে থাকার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসিও।

ভিলার পাশাপাশি ইংল্যান্ড থেকে ইউরোপা লিগ খেলবে এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেস। ইউরোপা লিগ জয়ী টটেনহ্যামকে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ