1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১২
  • ১১৩ Time View

বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। সফররত তুর্কি শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী ফারুক জেলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে তার দেশের এই আগ্রহের কথা জানান।

তিনি শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় তুর্কি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুরস্ক সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফরের মধ্যে দিয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হয়েছে।

বর্তমান সময়ে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাওয়ার কথাও উল্লেখ করেন ফারুক জেলিক।

দু’দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা ।

ঢাকার একটি ব্যস্ত সরণী আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের নামে নামকরণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের।

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের মন্ত্রীর সাক্ষাতকালে পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি, মূখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ