1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

টেস্ট আম্পায়ার হচ্ছেন এনামুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ২২৫ Time View

টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে এনামুল হকের। আইসিসি প্যানেল ভুক্ত এই আম্পায়ার প্রথমবারের মতো ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নেপিয়ারে ২৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচে।

বিদেশের মাটিতে তিনিই প্রথম বাংলাদেশি আম্পায়ার এই দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। তার আগে দেশের মাটিতে তিনজন বাংলাদেশি আম্পায়ার টেস্ট ক্রিকেট পরিচালনা করেছেন। আখতার উদ্দিন শাহীন, শওকতুর রহমান চিনু ও মাহবুবুর রহমান টেস্টে ফিল্ড আম্পায়ার ছিলেন।

অবশ্য তখন নিয়ম ছিলো স্বাগতিক দলের একজন আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। ওই সুবিধাটাই পেয়েছিলেন প্রথম তিনজন। পরে নিয়ম বদলে আইসিসি আম্পায়ারদের জন্য কাজটা কঠিন করে দেয়। দেশের মাঠে কোন আম্পায়ার টেস্ট পরিচালনা করতে পারবেন না। আইসিসির প্যানেল ভুক্ত হওয়ার পরই অভিজ্ঞতার আলোকে বিদেশে ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হয়। কাঙ্খিত সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত এনামুল হক,‘আমার স্বপ্ন ছিলো টেস্ট ম্যাচ পরিচালনা করবো। সুযোগটা পাওয়া খুবই ভালো লাগছে।’

এনামুল হক এপর্যন্ত ৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার ছিলেন। পাশাপাশি তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ