1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দর বেড়েছে অ্যাপেক্স ফুডের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১২
  • ১০০ Time View

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অ্যাপেক্স ফুডের শেয়পার দর সপ্তাহজুড়ে বেড়েছে। দর বাড়ার কারণে সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটি টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন গত বছরের তুলনায় ভালো হওয়ায় এ শেয়ারের দরে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। তবে মন্দা বাজারে স্বল্প মূলধনী কোম্পানির দর এভাবে বাড়াকে অস্বাভাবিক চোখে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দর ২৬.৯৬ শতাংশ বাড়লে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। এ কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজার দর ছিল ৮৯ টাকা।

গত ৯ কার্যদিবসের মধ্যে এ শেয়ারের দর ৮ কার্যদিবস টানা বেড়ে ৬৩.২০ টাকা থেকে ৯৬.৬০ টাকায় উঠেছে। শতাংশের হিসেবে যার পরিমাণ ৫৩। আলোচ্য সময়ের মধ্যে প্রতিদিনই সার্বিক বাজারে সূচক কমেছে।

এদিকে মন্দা বাজারে স্বল্প মূলধনী এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়াকে স্বাভাবিক চোখে দেখছেন না বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে এ উত্থান কৃত্রিম হতে পারে। তাই এ কোম্পনিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা।

কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন শেষে প্রতিষ্ঠানটির টার্নওভার ৮৭ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকা। কর পরিশোধের পর মুনাফা ৪৯ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। গতবছর একই সময় কর পরিশোধের পর মুনাফা ছিল ৩১ লাখ ৫০ হাজার এবং ইপিএস ৫৫ পয়সা।

অ্যাপেক্স ফুড ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ কোম্পানির অনুমোদিত মূলধন ১৫ কোটি এবং পরিশোধিত মূলধন ৫ কোটি ৭০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। এ শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং ৫০টিতে মার্কেট লট। কোম্পানির মোট ৫৭ লাখ ২ হাজার ৪০০ শেয়ারের মধ্যে ৫০.৪২ শতাংশ পরিচালনা পর্ষদ, ১৪.৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৪.৯৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ