1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আইপিওর প্রিমিয়াম প্রত্যাহারের দাবিতে এসইসিতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২
  • ১১৬ Time View

 

শেয়ারবাজারের সঙ্কটপূর্ন অবস্থায় বেশ কিছু কোম্পানিকে উচ্চহারে প্রিমিয়ামসহ আইপিও অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ফলে বাজারে ব্যাপক দরপতন অব্যাহত রয়েছে। এ অবস্থায় বাজারের বৃহৎ স্বার্থে সম্প্রতি অনুমোদন দেওয়া কোম্পানিগুলোর আইপিওতে নির্ধারিত প্রিমিয়াম প্রত্যাহারের দাবিতে এসইসিতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার বিকেলে এসইসির চেয়ারম্যানের কাছে এই স্মারকলিপি দেন তাঁরা।

বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, ২০১০ সালের ডিসেম্বরে বাজারে মহা ধস শুরু হয়, যার রেশ এখনও কাটেনি। এ অবস্থায় বাজারে তারল্য সংকট ও বিনিয়োগকারীদের মাঝে চরম আস্থার সংকট বিরাজ করছে। এমন সংকটময় অবস্থার মধ্যে এসইসি ওরিয়ন ফার্মা,অর্গান ডেনিমস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যালসহ বেশ কয়েকটি কোম্পানিকে উচ্চহারে অযৌক্তিক প্রিমিয়ামে আইপিও অনুমোদন দিয়েছে। এতে বাজারের সাধারণ বিনিয়োগকারীরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি বাজার ব্যাপক তারল্য সংকটের মুখে পড়বে। তাই বাজারের ৩৩ লক্ষ বিনিয়োগকারীর বৃহৎ স্বার্থের বিষয়টি বিবেচনা করে অনুমোদন দেওয়া কোম্পানিগুলোর প্রিমিয়াম প্রত্যাহারের দাবি জানান তঁাঁরা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলাসহ আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেওয়া হয় স্বারকলিপিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ