1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হাজির হওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ১৮৬ Time View
পাকিস্তানের সর্বোচ্চ আদালত সোমবার দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে। একইসঙ্গে চলতি সপ্তাহেই ব্যক্তিগতভাবে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দুর্নীতির মামলা পুনরুজ্জীবনে আদালতের আদেশ গিলানি পালন না করায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
আদালতের এ রায়ের কারণে পাকিস্তানের দুর্বল বেসামরিক সরকার আরো বেশি চাপের মধ্যে পড়ে গেল। কারণ এই সরকারকে আদালতের আরো রায় মেকাবেলা করতে হচ্ছে। যার মধ্যদিয়ে দেশটির নেতৃত্বে শূন্যতা দেখা দিবে এবং সরকারকে আগাম নির্বাচনে বাধ্য করা হবে।
বিচারক নাসির উল মূলক বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর প্রতি আদালত অবমাননার নোটিশ জারি এবং ১৯ জানুয়ারি ব্যক্তিগতভাবে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।’
সুপ্রিম কোর্ট চাচ্ছে সরকার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলার পুনরুজ্জীবনের দাবি সম্বলিত চিঠি সুইস কর্তপকে পাঠাক। কিন্তু সরকার এ পর্যন্ত সেরকম কিছু করেনি।
বরং জারদারি ও পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন সরকার বলছে, জারদারি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তিনি বিচার থেকে দায়মুক্তি লাভ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ