1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২
  • ১৪৯ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য গতকাল দুপুরে টেস্ট দল ঘোষনা করেছেন। ১৪ সদস্যের  টেস্ট এই টেস্ট দলের জায়গা করে নিয়েছেন দই নতুন মুখ ডানহাতি স্পিন অলরাউন্ডার  সোহাগ গাজী ও  পেসার আবুল হোসেন রাজু।  গতকাল প্রধান নির্বাচক আকরাম খান সংবাদ সম্মেলনে এই দলকে সেরা দলই বলে জানান। আর তারা ভাল করবেন বলেও আশা প্রকাশ করেন। দুই নতুন মুখ ছাড়াও দলে ফিরেছেন শাহরিয়ার নাফিস,জুনায়েদ সিদ্দিক আর নাঈম ইসলাম।
আগামী মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ টেস্ট হবে।
টেস্ট দলে প্রথমবারের মতো ঢুকলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটসম্যান হিসেবে খেলা আবুল হাসান। আর ওয়েস্ট ইন্ডিজের বা-হাতি ব্যাটসম্যানদের কথা বিবেচনায় এনে নেয়া সোহাগ গাজী এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
জাতীয় লিগে দুই ম্যাচে ১২ উইকেট নেয়া এনামুল বাদ পড়েলেও দুটো শতকসহ ৩১১ রান করা নাঈম এবং ১৮১ রানের এক চমৎকার ইনিংস খেলা জুনায়েদ দলে ঢুকেছেন। রুবেল হোসেনকেও �ফিট� মনে করেছেন নির্বাচকেরা। আগের টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউলও।
দ্বিতীয় টেস্টের দল পরে ঘোষণা করা হবে।
দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
১৩ নভেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। দেশের সপ্তম টেস্ট ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২১ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর খুলনাতেই প্রথম দুটি ওয়ানডে।
৫, ৭ ও ৮ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে শেষ তিনটি ওয়ানডে। ১০ ডিসেম্বর মিরপুরে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে ক্যারিবীয়দের মাসব্যাপী সফর শেষ হবে।
প্রথম টেস্টের দলে রয়েছেন, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, নাঈম ইসলাম, নাসির হোসেন,  মোহাম্মদ ইলিয়াস সানি, সাহাদাত হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও সোহাগ গাজী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ