1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ

বেপজা’র চেয়ারম্যান প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ১৪৬ Time View

 

বাংলাদেশ রফতানী প্রক্রিয়াকরণ এলাকা’র (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ.টি.এম শহীদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার জন প্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

পৃথক আদেশে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. ফসিউর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিচালক করা হয়েছে।

অপরদিকে কর্নেল খোন্দকার শহিদুল গণিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এ লক্ষে তার চাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল আওয়ালকে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া বাংলাদেশি ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বি.ইউ.পি) সহকারী রেজিস্টার পদে প্রেষণে নিয়োগ পাওয়া মেজর মমতাজ আলাকে বাংলাদেশ সেনা বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ