1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা? জালিয়াতির তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন সায়মা

অবিশ্বাস্য নাটকীয়তায় টাইব্রেকারে জিতে শেষ আটে রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

বার্নাব্যুতে প্রথম লেগে ২-১—এ পিছিয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ২৭ সেকেন্ডেই গোল করে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে। সেই সমতা বজায় থাকল ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত আরো ৩০ মিনিট পর্যন্ত। মাঝে রিয়ালকে হতাশায় ডুবায় ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ওয়ান্দা মেত্রোপলিটানোয় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে নির্ধারিত সময়ের খেলায় রিয়ালকে অ্যাতলেতিকো ১-০ গোলে হারালেও দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ম্যাচ সমতায় ছিল। খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-২ গোলে জিতেছে রিয়াল।

প্রথম লেগে ১ গোলে পিছিয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ ২৭ সেকেন্ডে গোল করে সমতায় ফেরে।
দারুণ এক আক্রমণ থেকে গোল করেন কনর গ্যালাগার। গোল হজম করে রিয়াল রীতিমতো ঝাঁপিয়ে পড়ে অ্যাতলেতিকোর ওপর। অ্যাতলেতিকোও অবশ্য ছেড়ে কথা বলেনি। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই।
২৫ মিনিটে দুর্দান্ত কিপিংয়ে রিয়ালকে বাঁচান থিবো কোর্তোয়া। ৩৫ মিনিটে আরও একবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল অ্যাতলেতিকো। তবে এবারও অল্পের জন্য হতাশ হতে হয় স্বাগতিকদের। একটু পর ফের আলভারেজকে হতাশ করেন কোর্তোয়া।

প্রথমার্ধে গোলে মাত্র তিনটি শট নিতে পারা রিয়াল বিরতির পরও নিজেদের খুঁজে ফেরে।
৬৮ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রতি-আক্রমণ থেকে আতলেতিকোর দুই ডিফেন্ডারকে নাকাল করে অ্যাতলেতিকোর বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করে বসে লেংলে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টিটা মিসই করে বসেন ভিনিসিয়ুস। শট উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে। রিয়াল সুযোগ মিস করায় সমতাতেই এগিয়ে চলে ম্যাচ। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। কিন্তু নির্ধারিত সময়রে পর অতিরিক্ত সময়েও কোনো দল আর গোল পায়নি। যে কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুদিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাসকেজ। অন্য দিকে আতলেতিকোর হয়ে আলেক্সান্দার সোরলথ, আনহেল কোরয়ো গোল করলেও মিস করেছেন আলভারজে ও মার্কোস লরেন্তে। পেনাল্টি শ্যুট আউটে অ্যাতলেতিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের শট বাতিল হয় ডাবল টাচের কারণে। ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করে দেন রেফারি। কারণ, স্লিপ করে পড়ে যাওয়ার আগমুহূর্তে শট ঠিকই নিতে পারেন তিনি, কিন্তু বলে স্পর্শ লেগে যায় তার দুই পা! তাতেই বিপত্তি এবং গোল বাতিল।

অন্য ম্যাচে, লিলের বিপক্ষে ২-১ গোলে জিতে (দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে) শেষ আটে পৌছেছে বরুসিয়া ডর্টমুন্ড। পিএসভির মাঠে প্রথম লেগ ৭-১ গোলে জেতা আর্সেনাল ২-২ গোলে ড্র করে কোয়ার্টারে এবং ক্লাব ব্রুজকে ৩-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে) জিতে শেষ আটে গেছে অ্যাস্টন ভিলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ