1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

আসেমের পূর্ণ সদস্য হলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১০৬ Time View

এশিয়া ও ইউরোপের ৫১টি দেশের জোট ‘আসেম’র সদস্য হলো বাংলাদেশ। লাওসে এই জোটের নবম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে নরওয়ে, সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশকেও পূর্ণ সদস্য করার কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এ জোটের গুরুত্ব ও ভূমিকায় বাংলাদেশের অবস্থান ও ভাবনার ওপর আলোচনা করেন।

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের ন্যাশনাল কনভেনশন সেন্টারে এশিয়া ও ইউরোপের ৫১ দেশীয় জোট আসেমের শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানরা যোগ দেন।

দুই দিনব্যাপী অধিবেশনের শুরুতেই নতুন ৩ সদস্য হিসেবে নরওয়ে, সুইজারল্যান্ড ও বাংলাদেশের নাম ঘোষণা হয়। একে একে বেজে ওঠে তিন দেশের জাতীয় সঙ্গীত। তিন দেশের পতাকা ও রাখা হয় মঞ্চের সামনে।

শুভেচ্ছে বক্তব্য দেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। তিনি এই জোটের লক্ষ্য অর্জনে সদস্যদেশ হিসেবে বাংলাদেশের সবধরণের সহযোগিতার অঙ্গীকার করেন।

এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো : ‘শান্তির জন্য বন্ধুত্ব : সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব।’ এর লক্ষ্য এশীয় ও ইউরোপীয় ৫১টি দেশের মধ্যে পারস্পারিক সমঝোতা, শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতিতে জোটগত তৎপরতা অটুট রাখা। এসব বিষয়ের পাশাপাশি মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা ও রাখাইনদের জাতিগত দাঙ্গা বিষয়টি আলোচনায় আসতে পারে।

সদস্যের মধ্যে রয়েছে : অস্ট্রেলিয়া, চীন, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান, জাপান, রাশিয়া যুক্তরাজ্যসহ মোট ৫১টি দেশ। ১৯৯৬ সালে ৪৮টি দেশের অংশগ্রহণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া ইউরোপ মিটিং এর মধ্য দিয়ে যাত্রা শুরু করে আসেম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ