1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

প্রথম টেস্টের জন্য প্রাথমিক দল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১২৪ Time View

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ নামের আরেকটি দল ঘোষণা করে নির্বাচকমন্ডলী।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফরমেন্সের কল্যাণে টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। একইভাবে অনেকদিন পর টেস্ট দলে ডাক পেয়েছেন পুরনো কিছু খেলোয়াড়ও।

আগামি ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সাভারের বিকেএসপিতে বিসিবি একাদশ দল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রাথমিক স্কোয়াডে থাকা অন্য সদস্যরা মিরপুরের একাডেমি মাঠে দায়িত্বপ্রাপ্ত প্রধান কোচ শেন জার্গেনসেনের অধীনে অনুশীলন করবেন বলে জানান বিসিবির প্রধান নির্বাচক আকরাম খান।

৩ দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ১০ নভেম্বর প্রথম টেস্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। চূড়ান্ত দল ২ দিনের অনুশীলন শেষে ১৩ নভেম্বর থেকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে।

বিসিবি প্রাথমিক টেস্ট স্কোয়াড :

তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নায়েম ইসলাম, নাসির হোসেন, নাজিমউদ্দিন, এনামুল হক (জুনি), ইলিয়াস সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, শাহদাত হোসেন, আনামুল হক বিজয়, মমিনুল হক, তাসকিন আহমেদ, সোহাগ গাজী, আবুল হাসান ও আল আমিন।

বিসিবি একাদশ দল :

শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নাজিমউদ্দিন, এনামুল হক (জুনি), শফিউল ইসলাম, আনামুল হক বিজয়, মমিনুল হক, তাসকিন আহমেদ ও আল আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ