1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

গাজার নেতজারিম করিডর থেকে সেনাদের সরিয়ে নিল ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫০ Time View

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজাকে দুই ভাগে বিভক্ত করার জন্য ব্যবহার করা নেতজারিম করিডর থেকে সৈন্য সরিয়ে নিয়েছে ইসরায়েল। মূলত এই সামরিক অঞ্চলই উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করেছে। এই সিদ্ধান্তকে বিজয় হিসেবে উদযাপন করেছে হামাস।

বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি সেনারা সেখান থেকে সরে যেতেই শত শত ফিলিস্তিনি কার এবং মালবাহী গাড়িতে নানা পণ্য বোঝাই করে উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন।
এ অঞ্চলটি ইসরায়েলের ঘন ঘন হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নেতজারিম করিডরটি ইসরায়েলের সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ। উত্তর গাজাকে দক্ষিণ থেকে বিভক্তকারী এই ভূমিখণ্ডটি ইসরায়েল সেনা মোতায়েনের জন্য ব্যবহার করত। করিডরটিতে ইসরায়েলের সেনা মোতায়েনের ফলে গাজা সিটিসহ গাজার উত্তর অংশ ভূখণ্ডটির দক্ষিণ অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইসরায়েলি সরকার নেতজারিম করিডর থেকে সেনা প্রত্যাহার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রত্যাহারের আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন যে সেনাবাহিনী ‘রাজনৈতিক নির্দেশ অনুসারে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।’

এদিকে নেতজারিম করিডর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে বিজয় হিসেবে উদযাপন করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠী করিডর দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণে নিজস্ব পুলিশ বাহিনী মোতায়েন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ