1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সেন্ট মার্টিন দ্বীপে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান নৌবাহিনীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৭ Time View

মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।

আজ শনিবার বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে বানৌজা সমুদ্র অভিযান জাহাজের মেডিক্যাল টিম সেন্ট মার্টিন দ্বীপের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে।

এ ক্যাম্পেইনে শিশু, নারী-পুরুষসহ কয়েক শ দ্বীপবাসী চিকিৎসাসেবা গ্রহণ করে। এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল এই কার্যক্রম পরিচালনা করে এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এ সময় কোস্ট গার্ডের প্রতিনিধিরাও ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ