1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা অর্থ সংকটে ক্লাবগুলো, ক্রিকেটারদের উচ্চ চাহিদা, কোয়াবের ভিন্ন প্রস্তাব বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: রোগীর নিরাপত্তায় ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, একক প্রার্থী হলে থাকবে ‘না’ ভোট বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ সৌরবিদ্যুৎ প্রকল্পে ৬% সুদে মিলবে ঋণ; ১,৫০০ কোটি টাকার তহবিল করছে সরকার পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ২০০ Time View
মন্ত্রিসভা আজ দ্রুত বিচার আইনের মেয়াদ আরো দু’বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে পুঁজিবাজারে গতিশীলতা আনতে সেকেন্ডারি মার্কেটের জন্য কিছু বিশেষ আর্থিক সুবিধা ও কর সুবিধা প্রদানের প্রস্তাবও অনুমোদন করা হয়।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে দ্রুত বিচার (সংশোধনী) আইন ২০১২-এর খসড়া অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, ২০০২ সালে এই আইনটি প্রণীত হওয়ার পর থেকে প্রতি দু’বছর অন্তর আইন কার্যকরের মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রেস সচিব আজাদ আরো জানান, পুঁজিবাজারে বিনিয়োগে জনগণকে উৎসাহিত করতে বিদ্যমান আয়কর আইন সংশোধনীর প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
সংশোধনীতে আইপিও ও সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার ক্রয় এবং মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ কর রেয়াত পাবে। সংশোধনীতে শেয়ারবাজারে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য উৎসে কর ০.১০ ভাগ থেকে কমিয়ে ০.০৫ ভাগ করার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করার বিষয়ে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছে।
আজাদ আরো জানান, মন্ত্রিসভা ন্যাশনাল ওয়েজ এন্ড প্রডাক্টিভিটি কমিশন ২০১০-এর সুপারিশে সম্মতি দিয়েছে। এতে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৪ হাজার ১৭৫ টাকা ও সর্বোচ্চ বেতন ৫ হাজার ৬শ’ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে শ্রমিকদের জন্য প্রতি মাসে চিকিৎসা ভাতা ৭শ’ টাকা, যাতায়াত খরচ ১৫০ টাকা ও টিফিন ভাতা ১৫০ টাকা এবং বছরে দু’টি উৎসব ভাতা দেয়ার প্রস্তাব করা হয়েছে। কমিশনের সুপারিশ ২০১০ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ