1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া

শিকলে বাঁধা ভারতীয় অভিবাসীদের নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭২ Time View

অবৈধ ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এই ইস্যু নিয়ে ভারতের সংসদে বিরোধীরা ব্যাপক প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে, তাদের অপমান করা হয়েছে।

এ ঘটনার পরে সংসদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট(আইসিই) কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়।
সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর(এসওপি) আছে। ২০১২ সাল থেকে তা চালু আছে। সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে।’

জয়শঙ্কর আরো জানিয়েছেন, ‘আইসিই তাকে জানিয়েছে, নারী ও বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি।
অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধথনমুক্ত করা হয়েছিল।’

তিনি বলেছেন, ‘অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। ২০০৯ থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।’

বিরোধীদের সমালোচনা

কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর বলেছেন, ‘এই ঘটনা ভয়ংকর ও লজ্জাজনক।
আমেরিকা এমনভাবে ভারতীয়দের দেশে করছে, দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক ও মেনে নেয়া যায় না।’

কংগ্রেস সাংসদ শশী থারুরের মতে, ‘বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের নিজ দেশে পাঠানোর অধিকার যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা নিজ দেশে পাঠাচ্ছেন তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল বেঁধে ভারতীয় ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান।

তৃণমূল সাংসদ সাকেত গোখলে বলেছেন, ‘আমরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি, তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে, সেখানে ভারত সরকার কী করছে?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ