1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জলাবদ্ধতা কমিয়ে আনার কাজ শুরু করেছি: উপদেষ্টা আদিলুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫০ Time View

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এবারের বর্ষায় যতটুকু সম্ভব চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা কমিয়ে আনার কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করছি শহরের ভেতরে যতগুলো নালা আছে এবং সমুদ্র ও নদীতে পানি যাওয়ার প্রবাহ চালু করার। পরের বর্ষায় যাতে পানি চলে যাওয়ার মতো অবস্থা হয়, সেজন্য আমরা কাজ করছি। এ বর্ষায় যেন আগের অবস্থার মতো না হয় এবং জলাবদ্ধতা কম হয় সে চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আদিলুর নগরের বহদ্দারহাট বারইপাড়া ও ষোলশহর সুন্নিয়া মাদরাসা খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উপদেষ্টাকে খাল খনন কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘এর আগে আরও তিনজন উপদেষ্টা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শনে এসেছিলেন। আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে নগরবাসীকে এ জলাবদ্ধতা থেকে রেহাই দিতে পারবো বলে আশা করছি। আগে সমন্বয় ছিল না। এখন আমরা সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করছি।’

সকালে চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকায় বারইপাড়া খালের খননকাজ পরিদর্শন করেন উপদেষ্টা। বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন এই খালটি খনন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চসিকের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সিডিএ’র জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবগত হন উপদেষ্টা।

সন্ধ্যায় চট্টগ্রামে সার্কিট হাউজে নগরের জলাবদ্ধতার বিষয়ে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

পরিদর্শনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিনসহ বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ