1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’

অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো বে পাঠাবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৩৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়ানতানামো বেতে একটি অভিবাসী বন্দি কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। কমপক্ষে ৩০ হাজার মানুষ রাখার ব্যবস্থা করতে প্রতিরক্ষা বিভাগ আর হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

বিবিসির খবরে বলা হয়, অবৈধ অভিবাসী আর অনুপ্রবেশকারীদের জন্য যুক্তরাষ্ট্রেকে ভয়ঙ্কর দেশে পরিণত করতে বুধবার (২৯ জানুয়ারি) লেকেন রিলে অ্যাক্টে সই করেন ট্রাম্প। এতে অবৈধ অভিবাসীদের এখন দুষ্কৃতিকারী হিসেবে দেখবে আইন-শৃঙ্খলা বাহিনী।
অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার না করলে আইনী জবাবদিহির মুখে পড়তে হবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে।

অবৈধ অভিবাসীদের ধরে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সেখানে কয়েদি রাখার ব্যবস্থা সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজে তিনি জানিয়েছেন, মার্কিনীদের নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী সবচেয়ে কুখ্যাত বহিরাগত অপরাধীদের সেখানে রাখা হবে।

ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট।
নির্যাতনের জন্য কুখ্যাত জানার পরও সেখানে অবৈধ অভিবাসীদের পাঠানোর নির্দেশটি স্পষ্ট বর্বরতা।

গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, ‘ওয়াটার বোর্ডিং’-সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে ‘পৃথিবীর নরক’ বলে আখ্যায়িত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ