1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

স্বল্প সুদে ঋণ দাবি নারী উদ্যোক্তাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ নভেম্বর, ২০১২
  • ১২২ Time View

নারী উদ্যোক্তাদের অনুকূলে স্বল্প সুদে বিশেষ ঋণ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মহিলা শিল্প উদ্যোক্তা সমিতি।

রোববার শিল্পমন্ত্রণালয়ে নারী উদ্যোক্তাদের সমস্যা নিয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে আলোচনা সভায় এ দাবি জানান তারা।

এসময় সমিতির নেতারা বলেন, এ সমিতি দেশের নারী সমাজের ক্ষমতায়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। এরইমধ্যে এর সদস্যদের উৎপাদিত এসএমই পণ্য সার্কভুক্ত দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে। এ কাজে উৎসাহ বাড়াতে নারী উদ্যোক্তাদের অনুকূলে স্বল্প সুদে বিশেষ ঋণ বরাদ্দ দেওয়া প্রয়োজন।

বৈঠকে সমিতির সভাপতি নাসরিন আউয়াল মিন্টু, সহ-সভাপতি শাহরুখ রহমান, নির্বাহী সদস্য নাফিজ সুলতানা জামানসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি জানান, এ সমিতি দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য রাজধানীতে একটি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। এতে বাংলাদেশ ছাড়াও সার্ক অঞ্চলের নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রি হবে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় এ ধরনের কেন্দ্র হবে।

এসময় একটি পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপনের জন্য শিল্পমন্ত্রীর সহায়তা চান নারী উদ্যোক্তারা।

শিল্পমন্ত্রী বলেন, দেশব্যাপী দক্ষ ও প্রশিক্ষিত এসএমই নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মহাজোট সরকার কাজ করছে। এদের অর্থায়ন সমস্যার সমাধানে এরইমধ্যে এসএমই ফাউন্ডেশন থেকে ক্লাস্টার শিল্পখাতে স্বল্প সুদে বিশেষ ঋণ দেওয়া হচ্ছে।

এছাড়া সিঙ্গেল ডিজিটে ঋণের সুবিধা দেওয়ার জন্য অর্থমন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলেও শিল্পমন্ত্রী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ