1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

অভিনয় ছাড়ছেন বিজয়, শেষ সিনেমার পোস্টার প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১২৩ Time View

থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। ৬৯তম সিনেমাটিই তার শেষ সিনেমা হবে। এর নাম দেয়া হয়েছে ‘জন নায়ক’। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন।
সিনেমা তিনি আর করবেন না। সেই ঘোষণা আগেই দিয়েছিলেন। তাই তার শেষ সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। জনতার নেতার চরিত্রে অভিনয় করছেন তিনি।
সিনেমার পরিচালক এইচ বিনোদ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ক্যারিয়ারে ৬৯তম সিনেমায় অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। এরপর বিজয় পুরোদমে রাজনীতিতে সময় দেবেন।
ইতোমধ্যে নিজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন এই সুপারস্টার।

এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে। থালাপতি বিজয় এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন। সেখানে সাদা পোশাক পরা অবস্থায় জনগণের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়।
তিনি মানুষের মধ্যে আছেন এ কথাই বোঝাচ্ছেন। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে। জানা গেছে, অভিনেত্রী পুজা হেগড়ে, মমিতা বাইজু ও ববি দেওল থাকবেন এতে। এই মুহুর্তে ভারতের মিউজিক সেনসেশান অনিরুধ রবিচন্দন সুর করবেন সিনেমাটির।

বিজয় দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও তিনি সিনেমা থেকে বিদায় নিতে চান। অভিনেতা মনে করেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। এরই মধ্যে নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। বেশকিছু জনসভাও করেছেন আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ