1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গোল চাই না, শিরোপা চাই: এমবাপে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ Time View

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। শনিবার রাতে রিয়াল ভায়াদোয়িদের জালে তিনবার বল জড়িয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৩-০ গোলের ব্যবধানে। সে সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিয়েছে রিয়াল।

লা লিগায় এখনও পর্যন্ত এমবাপে ১৫ গোল করেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২২ গোল। শেষ ৫ ম্যাচে করেছেন ৮ গোল। সুতরাং, বলাই যায় এখনও পর্যন্ত রিয়ালের জার্সিতে সেরা ফর্মে রয়েছেন তিনি।

দুর্দান্ত হ্যাটট্রিক করে অবশ্য পা মাটিতে রাখছেন রিয়ালের ফরাসী এই তারকা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘গোলের প্রয়োজন নেই আমার। আমি শুধু চাই জয় এবং শিরোপা।’

লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি পিএসজি থেকে এসে রিয়ালে নাম লেখানো এই ফুটবলারের সামনে। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে শিরোপা জেতা অনেক ভালো।

রিয়াল ভায়াদোয়িদের সঙ্গে ম্যাচের ৩০তম মিনিটে গোলের সূচনা করেন এমবাপে। জুদ বেলিংহ্যামের সঙ্গে ওয়ান-টু-ওয়ান টাচে বল নিয়ে এগিয়ে যান এবং দারুণ একটি গোল করেন। ৫৭তম মিনিটে করেন দ্বিতীয় গোল। এরপর ইনজুরি সময়ে এসে পেনাল্টি থেকে পূরণ করেন হ্যাটট্রিক।

ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘আমি খুবই খুশি যে, হ্যাটট্রিক করতে পেরেছি। তবে, এর চেয়ে আমি বেশি খুশি ম্যাচে জয় পেয়েছি বলে। আমাদের জন্য এই জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের ফল আর বেশি চাপে ফেলে দিয়েছিলো আমাদের।’

কিছুদিন আগেই ভিনিসিয়ুস ও রদ্রিগো জানিয়েছিলন, তারা চান কিলিয়ান এমবাপে যেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হন। সে লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা তারা তাকে করতে চান। ভিনিসিয়ুস বলেছিলেন, ‘রদ্রিগো এবং আমি কিলিয়ান এমবাপের জন্য সব করবো, যেন মৌসুম শেষে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি তার হাতে ওঠে। কারণ, সে এখানে (রিয়াল মাদ্রিদে) এসেছে এ লক্ষ্যকে সামনে রেখেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ