1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

স্বাধীন সাংবাদিকতার পরিবেশ না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে : মাহমুদুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬৯ Time View

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য অতীতে অনেক হামলা-মামলার শিকার হয়েছি। তাই যত দিন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরে না আসবে, তত দিন আমার এ সংগ্রাম চলবে।’

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি যাওয়ার পথে বিশ্বরোড মডেল মসজিদের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ড. মাহমুদুর রহমান বলেন, ‘আমি আপনাদের সাথে নিয়ে এই সংগ্রাম চালিয়ে যেতে চাই।
আশা করি, এ লড়াই-সংগ্রামে আপনারা আমার পাশে থাকবেন।’

দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও আমার দেশ পাঠকমেলা সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা শরীফ প্রধান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পত্রিকা এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও আমার দেশ পাঠকমেলার সাধারণ সম্পাদক তৌফিক রুবেলসহ দাউদকান্দি উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট্র মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ