1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২১৬ Time View

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন জো বাইডেন।

বাংলাদেশ সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তাকে স্বাগত জানান জো বাইডেন। জো বাইডেনের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেনও ছিলেন।
আর ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া।

এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জনতার উদ্দেশেও কিছু বলেননি তিনি।

ট্রাম্পের হোয়াইট হাউসে প্রবেশের সময় জো বাইডেনের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হয়।
তিনি এক শব্দে বলেন, ‘ভালো।’

হোয়াইট হাউসে বিদায়ি ও নবাগত প্রেসিডেন্টের রূদ্ধদ্বার ‘টি মিটিং’ (চা সেশন) অনুষ্ঠিত হবে। ১৮৩৭ সাল থেকে দেশটিতে এই চর্চা রয়েছে।

হোয়াইট হাউসে প্রবেশের কিছুক্ষণ আগে উল্টো দিকে অবস্থিত সেন্ট জন্স চার্চে যান ট্রাম্প।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা।

সূত্র : বিবিসি, এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ