1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৩৪ Time View

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন জো বাইডেন।

বাংলাদেশ সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তাকে স্বাগত জানান জো বাইডেন। জো বাইডেনের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেনও ছিলেন।
আর ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া।

এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জনতার উদ্দেশেও কিছু বলেননি তিনি।

ট্রাম্পের হোয়াইট হাউসে প্রবেশের সময় জো বাইডেনের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হয়।
তিনি এক শব্দে বলেন, ‘ভালো।’

হোয়াইট হাউসে বিদায়ি ও নবাগত প্রেসিডেন্টের রূদ্ধদ্বার ‘টি মিটিং’ (চা সেশন) অনুষ্ঠিত হবে। ১৮৩৭ সাল থেকে দেশটিতে এই চর্চা রয়েছে।

হোয়াইট হাউসে প্রবেশের কিছুক্ষণ আগে উল্টো দিকে অবস্থিত সেন্ট জন্স চার্চে যান ট্রাম্প।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা।

সূত্র : বিবিসি, এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ