1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

‘হ্যাঁ, আমিই করেছি’, অপরাধ স্বীকার করলেন হামলাকারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ Time View

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার কথা স্বীকার করেছে হামলাকারী। তদন্তকারীদের দাবি, টানা জেরায় কার্যত ভেঙে পড়েন হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ। নিজে এই কাজ করেছে বলে স্বীকারও করেন। শেহজাদকে নিজেদের হেফাজতে নিয়ে টানা জেরা করছে বান্দ্রা থানার পুলিশ।

গত ১৬ জানুয়ারি, রাত ১টা ৩৭ মিনিট নাগাদ অভিনেতার বাড়িতে ঢোকে হামলাকারী। হামলার পর থেকেই গা ঢাকা দেয়। পুলিশের হাত থেকে বাঁচতে একাধিকবার নামবদল করে। অবশেষে গোপনসূত্রে পুলিশ খবর পায় ‘ছোটো নবাবে’র বান্দ্রার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে থানের হীরানন্দানি এস্টেটের কাসারভাদাভালিতে রয়েছে মহম্মদ সরিফুল ইসলাম শেহজাদ।
একজন ঠিকাদারের মাধ্যমে জানা যায় জঙ্গলে গা ঢাকা দিয়েছে। তাৎক্ষনিক অন্তত ১০০ জন পুলিশকর্মী সেখানে পৌঁছায়। গোটা এলাকা ঘিরে ফেলে প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানো হয়। তারপর গ্রেপ্তার করা হয় তাকে।
রবিবারই তাকে মুম্বাই আদালতে পেশ করা হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন ‍অনুসারে, পুলিশি জেরার মুখে শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করেন আটক শেহজাদ। তিনি বলেন, ‘হ্যাঁ, আমিই করেছি।’ আপাতত ৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত।

তদন্তকারীদের দাবি, হামলাকারী ভারতীয় নয়।
বাংলাদেশের নাগরিক। তার কাছ থেকে উদ্ধার করা বেশ কিছু নথিপত্র কমপক্ষে তেমনই ইঙ্গিত করে। জানা গিয়েছে, ৪-৫ মাস আগে নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিয়ে মুম্বাইয়ে থাকতে শুরু করে।

এদিকে, আটক শেহজাদের বাবার সঙ্গে কথা বলেন বাংলাদেশের সংবাদকর্মীরা। বিষয়টি শুনে শেহজাদের বাবা রুহুল আমিন ফকির বলেন, ‘আমাদের সঙ্গে শেহজাদের কোনো যোগাযোগ নেই। শুনেছি সে ভারতে আটক হয়েছে। সে কবে, কিভাবে ভারত গেছে তা আমাদের জানা নেই। খারাপ কাজ করলে, সে শাস্তি পাবে, এটাই কামনা করছি।’

জানা গেছে, শেহজাদ নলছিটি থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি। হত্যা মামলার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না। এলাকায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ