1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভাইরাল ভিডিওর জেরে নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার মক্কা অঞ্চলে ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ ড. বান্দার বালিলাহ হজযাত্রীদের সেবায় বৈদ্যুতিক বাস চালু করল সৌদি পে স্কেলের জন্য অর্থের যোগান হয়েছে: অর্থ উপদেষ্টা মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারবিরোধী অপপ্রচার চালালে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৩৫ Time View

সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সেই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের সব জেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গত ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের প্রফেসর আবেদ নোমানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। গত ১৫ জানুয়ারি এই নির্দেশনা পত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জডিত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়।

এমতাবস্থায়,জেলা ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপ্রপ্রচার, প্রপাগান্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ