1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

অ্যাশের জন্মদিনে মিডিয়ায় আরাধ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ নভেম্বর, ২০১২
  • ১৩৬ Time View

 

দাদুর জন্মদিনেই প্রথম মুখ দেখিয়েছিল মেয়েটি। টুইটারে পোস্ট হয়েছিল ছবি। আর গতকাল মায়ের জন্মদিনে মায়ের কোল চড়েই একগাল হেসে মিডিয়ার সামনে প্রথমবারের জন্য পোজ দিল আরাধ্যা বচ্চন।

এতদিন মিডিয়ার কাছ থেকে মেয়েকে লুকিয়ে রাখলেও অ্যাশও এদিন মেয়েকে কোল নিয়ে হাসি হাসি মুখে পোজ দিলেন ক্যামেরার সামনে। জন্মদিনে মিডিয়াকে রিটার্ন গিফ্ট।

কালই ফ্রান্সের বিশেষ সরকারি সম্মানে ভূষিত হয়েছেন ঐশ্বর্য। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ভারতের ফরাসি অ্যাম্বাসাডর ফ্রান্সিস রিচিয়ের দনাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারসদ সম্মান প্রদান করেন তাঁকে।

অ্যাওয়ার্ড নেওয়ার পর কাটা হলে কেকও। মিডিয়ার সামনে সপরিবারে হাসিমুখে পোজও দিলেন বহু বচ্চন। বললেন, “আমি ফরাসি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিই অসাধারণ অনুভূতি”। সেইসঙ্গেই নিজের পরিবার ও সহকর্মীদেরও ধন্যবাদ জানান ঐশ্বর্য। পরিবার ও মিডিয়া ছাড়াও নন্দিতা দাস, পরমেশ্বর গোদরেজ, প্রীতিশ নন্দী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ