1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

ছেলেকে রেকর্ড উৎসর্গ তাসকিনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ Time View

উইকেট নেওয়ার আনন্দে আগেও ভেসেছেন তাসকিন আহমেদ। তবে আজকের আনন্দ সব কিছুকে ছাড়িয়ে গেছে। ক্যারিয়ারের বিশেষ দিন বলে কথা! নিজের ক্যারিয়ার সেরা তো অবশ্যই দেশের হয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশি পেসার।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বাংলাদেশ ও বিপিএলের সেরা বোলিং রেকর্ড গড়েছেন তাসকিন।
দেশের গণ্ডি পেরিয়ে হয়েছেন বিশ্বের তৃতীয় সেরা বোলিং করা বোলার। এমন কীর্তি গড়ে যার পরনাই খুশি তাসকিন। নিজের বড় ছেলে তাশফিনকে রেকর্ড উৎসর্গ করে এই আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

ঢাকার বিপক্ষে ৭ উইকেটের জয় শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘যদি ভালো করি বা উইকেট পাই আমার ছেলে এবং বাবা খুশি হয়।
ওদের সমর্থন আমার বড় অনুপ্রেরণা। যেদিন আমি ভালো বোলিং করতে পারি না, সেদিন তাশফিন মন খারাপ করে। আজ নিশ্চিত, সে অনেক খুশি। এটা তাশফিনের জন্যই।

ছেলেকে রেকর্ড উৎসর্গ করা তাসকিন বাবাকেও খুশি করেছেন। গোঁফ রেখে বাবাকে শৈশবের স্মৃতিতে ডুবিয়েছেন তিনি। নিজের গোঁফ রাখার বিষয়ে বাংলাদেশি পেসার বলেছেন, ‘বাবার ছোটবেলার একটা ছবি দেখলাম মোচ-টোচ রাখা, ভাবলাম আমিও রেখে দেখি কিছুদিন।’
আরো পড়ুন

এর বাইরে মজার এক গল্পও শুনিয়েছেন তাসকিন। আজকের পারফরম্যান্সের পেছনে বলা যায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
তাসকিন বলেছেন, ‘আজ মজার একটা ব্যাপার ঘটেছে। আমাদের দলের ম্যাসিওর আনোয়ার বলছিল, ভাইয়া তুমি আজ চার উইকেট পাবা। তখন তাকে বলেছি, চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হইতে পারে। দেখেন, ৭ উইকেট পেয়ে গেছি আজকেই!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ