1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সকল ক্যাডারকে সমান সুযোগ দেওয়া হ‌উক।

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৯৯ Time View

সারা বিশ্বের সরকারের প্রধান চালিকাশক্তি প্রশাসন কিন্তু আমাদের বাংলাদেশে প্রশাসনকে আমলাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্তমানে সময় এসেছে প্রশাসনকে বিন্যস্ত করার। প্রশাসনকে সুবিন্যাস্ত করতে হবে বাংলাদেশের
সকল ক্যাডারকে নিয়ে। সকল ক্যাডারকে একটি প্রশাসনিক আওতায় নিয়ে আসতে হবে। সকল ক্যাডারকে সমান মূল্যায়ন করতে হবে। বর্তমানে যারা শুধুমাত্র প্রশাসন ক্যাডারের এডমিন ক্যাডার হিসেবে নিয়োগ পান একমাত্র তারাই প্রশাসন ক্যাডারের প্রধান অর্থাৎ সচিব ও সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। এই বৈষম্যের পরিবর্তন করতে হবে। বাংলাদেশের সকল ক্যাডারকে একটি আমব্রেলার নিচে নিয়ে আসতে হবে। বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া সকল ক্যাডার থেকে সচিব ও সিনিয়র সচিব হিসেবে পদোন্নতির সুযোগ থাকতে হবে। আগে ব্যাংক অফিসারদের‌ও বিসিএসের মাধ্যমে নিয়োগ দেয়া হতো। আমি আবারও ব্যাংক অফিসারদের‌ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করছি।
আমার কাছে অবাক লাগে যে, শুধুমাত্র স্বাতক পাশ করা বিসিএস এডমিন ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া চাকরিজীবিরাই সচিব ও সিনিয়র সচিব পদোন্নতি পেতে পারেন কিন্তু স্বাতকোত্তর পাশ করা শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া কেউ সচিব ও সিনিয়র সচিব হতে পারেন না। বাংলাদেশের বর্তমানের প্রশাসনিক এই বিন্যাসের আমূল পরিবর্তন করা দরকার।
আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, বাংলাদেশের সকল ক্যাডারকে সুবিন্যাস করে সকল ক্যাডারের প্রতি ন্যায় বিচার করা হ‌উক। সবাইকে সমান সুযোগ নিশ্চিত করা হ‌উক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ