1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

বেসরকারি ব্যাংকে জনগণের টাকা ফেরত পেতে রোডম্যাপ তৈরি করবে বাংলাদেশ ব্যাংক : রিজওয়ানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View


ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বলেছেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংকে জমাকৃত জনগণের অর্থ ফেরত পেতে একটি রোডম্যাপ তৈরি করবে। তিনি বলেন, আজ উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, অর্থ মন্ত্রণালয় বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক জমাকৃত জনগণের অর্থ ফেরত আনার জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করতে বাংলাদেশ ব্যাংককে বলবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
রিজওয়ানা বলেন, কেন্দ্রীয় ব্যাংক মন্ত্রণালয় ও বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে রোডম্যাপ তৈরি করবে। এ বিষয়ে শিগগিরই একটি বৈঠক করা হবে বলেও জানান তিনি। বেসরকারি ব্যাংকে জনগণের টাকা জমার বিষয়ে উপদেষ্টা বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু টাকা আছে এবং তারা তা স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে রাখে। তিনি বলেন, এই আয় দিয়ে সরকার প্রকল্প গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ