1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অভয়নগরে ৬৫ নারী পেলেন সুদমুক্ত ঋণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২
  • ১১৮ Time View

যশোরের অভয়নগর উপজেলায় সাড়ে ৬ লাখ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৬৫ নারী এ ঋণ সুবিধা পেলেন।

বুধবার দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়। গ্রামের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এ ঋণ বিতরণ করা হয়েছে।

সুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্লা, নওয়াপাড়া পৌর মেয়র রবিউল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল হায়দার, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুস ছালেক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এসএম রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান খান এ কামাল, ফিরোজ আলম, সলেমান বিশ্বাস, পরিতোষ বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ