1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

ট্রেনের ছাদে ভ্রমণ, মাথায় আঘাতে তরুণের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩২ Time View

ময়মনসিংহে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় রেল সেতুতে মাথায় আঘাত পেয়ে এক তরুণের (১৮) মুত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন কেওয়াটখালি রেল সেতুতে আসতেই ট্রেনের ছাদে থাকা ওই তরুণের মাথায় আঘাত লাগে।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় জানান, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। ওই তরুণ দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেন কেওয়াটখালি রেল সেতু পার হওয়ার সময় তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় ছাদে ভ্রমণ করা অন্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তরুণকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ