1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিএসএমএমইউয়ে নার্সিং শিক্ষায় ব্র্যাক ব্যাংকের সহায়তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২
  • ১১৮ Time View

দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিং বিষয়ে উচ্চশিক্ষায় সহায়তা দিচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এর ফলে গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের পুরুষ শিক্ষার্থীরা এক বছরের জন্য আবাসিক সুবিধা পাবেন। বাংলাদেশে পেশাদারি নার্সিংয়ে উচ্চশিক্ষা দিতে দুই বছর আগে এ বিভাগ চালু করা হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের কাছে তিন লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় নার্সিং অনুষদের ডিন অধ্যাপক সাহানা আখতার রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অফ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জিশান কিংশুক হক সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্র্যাজুয়েট নার্সিং বিভাগে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সহায়তা দিলো ব্র্যাক ব্যাংক। এর আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দু’টি জেনারেটর অনুদান দিয়েছিল তারা।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে বলেন, “একটি সামাজিক দায়বদ্ধ ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক মানুষ, পৃথিবী ও মুনাফা নিয়ে কাজ করে। এই দর্শনের আলোকে আমরা স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগে সহায়তা দিয়ে থাকি। আমাদের এই ক্ষুদ্র সহায়তা দেশের পেশাদারি নার্সিং উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।”

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত পেশাদারি নার্সিংয়ে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দিতে ব্র্যাক ব্যাংকের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ