1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

প্রথমবার সুপার এইটে আফগানিস্তান, কিউইদের বিদায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২৬ Time View

৫৮, ৭৫ ও ৯৫- এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম তিন প্রতিপক্ষের দলীয় রান। এতেই বোঝা যায়, এবার কতটা বিধ্বংসী বোলিং করছেন আফগান বোলাররা।

তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে তারা। এর মধ্যে আজ পাপুয়া নিউগিনিকে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই আইসিসির কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব পাড়ি দিল আফগানরা।
অন্যদিকে আফগানিস্তানের জয়ে কপাল পুড়েছে নিউজিল্যান্ডের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কিউইরা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে ৯৫ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাপুয়া নিউগিনি। এ নিয়ে আব্রের আসরে ১০০-এর নিচে অলআউট হওয়ার নবম নজির এটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ। জবাবে ৪.৫ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগান দল।

আগে ব্যাট করতে নামা পাপুয়া নিউগিনি আজ শুরু থেকেই পড়ে যায় আফগানদের বিষাক্ত বোলিংয়ের সামনে। বিশেষ করে ফজলহক ফারুকি। এই আসরে নিজের উইকেটসংখ্যাকে ১২-তে নিয়ে গেছেন এই পেসার। তিনি ভালো সহায়তা পান নাভিন-উল-হকের কাছ থেকে।

তাদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি পাপুয়া নিউগিনির প্রায় সব ব্যাটার। স্রোতের বিপরীতে শুধু তিনজন ব্যাটার দেখা পেন দুই অঙ্কের। এর মধ্যে উইকেটকিপার–ব্যাটার কিপলিন দোরিগা ও আলেই নাও অষ্টম উইকেট জুটিতে তোলেন ৩৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দরিগা।

বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ফারুকি। তবে রান খরচে সবচেয়ে কৃপণ নাভিন। ২.৫ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া নূর আহমেদের ঝুলিতে গেছে ১ উইকেট। বাকি ৪ ব্যাটার রানআউটের শিকার হয়েছেন।

অল্প রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার ইব্রাহীম জাদরানের (০) উইকেট হারায় আফগানিস্তান। এরপর তৃতীয় ওভারে ফিরে যান আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (১১)। এরপর আর মাত্র ১টি উইকেটই হারিয়েছে আফগানরা। ১৮ বলে ১৩ রান করে বোল্ড হয়ে ফিরেছেন আজমতউল্লাহ ওমরজাই।

আফগানিস্তানকে বাকি পথ সহজেই পার করেন গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবি। ৩৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন নাইব। আর নবি মাঠ ছাড়েন ২৩ বলে ১৬* রান করে; আর তাতেই নিজেদের ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ