1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

প্রধানমন্ত্রী শুক্রবার ভিয়েতনাম যাচ্ছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
  • ১১৫ Time View

ভিয়েতনাম ও লাওসে ছয় দিনের সরকারি সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার (২ নভেম্বর) হ্যানয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ থেকে ৪ নভেম্বর ভিয়েতনাম সফর করবেন। সেখান থেকে তিনি আগামী ৫ থেকে ৬ নভেম্বর লাওসে অনুষ্ঠেয় নবম এশিয়া-ইউরোপ সামিট মিটিং অব হেডস অব স্টেটস অ্যান্ড গভর্নমেন্টস (এএসইএম) এ যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি ২ নভেম্বর সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শেখ হাসিনা ২ নভেম্বর ভিয়েতনামী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ সময় তিনি দু`দেশের মধ্যে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শেখ হাসিনা ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রং তান সাং, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনগুয়েন ফু ত্রং এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান এনগুয়েন সিনহ হুং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী এনগুয়েন তান দুং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ নভেম্বর হো চি মিন এর স্মৃতিস্তম্ভ, জাতীয় বীর ও শহীদদের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিনি ব্যবসা সংক্রান্ত একটি সেমিনারে যোগ দেবেন এবং শিল্প ও কৃষি অঞ্চল ঘুরে দেখবেন।

শেখ হাসিনা ৪ নভেম্বর লাওসের রাজধানী ভিয়েনতিয়ানের উদ্দেশ্যে হ্যানয় ছেড়ে যাবেন।
ওই দিন তিনি প্রেসিডেন্ট প্রাসাদে লাওসের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

তিনি ৫ নভেম্বর জাতীয় সম্মেলনকেন্দ্রে নবম এএসইএম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের এবার অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তির জন্য বন্ধুত্ব, সমৃদ্ধি অর্জনে অংশিদারিত্ব’। সম্মেলনের লক্ষ্য হচ্ছে-  এশীয় ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা শান্তি, স্থিতিশীলতা উন্নয়ন ও অগ্রগতি বৃদ্ধি।

এই সম্মেলনে এশিয়া ও ইউরোপের নেতারা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় যেমন খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন, আর্থিক সংকট, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও সামাজিক-সাংস্কৃতিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্মেলনের প্লেনারি অধিবেশনেও অংশ নেয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে তিনি ৭ নভেম্বর দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ