1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রামুর ঘটনা গভীর ষড়যন্ত্র: দীপু মনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২
  • ১৪৪ Time View

রামুর ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে কোনো মূল্যে অপশক্তি থেকে দেশকে রক্ষা করা হবে। রামুর ঘটনা গভীর ষড়যন্ত্র। অন্ধকারের অপশক্তির কাছ থেকে আমাদের এই দেশকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে।

মন্ত্রী বলেন, ‍“রামুর ঘটনার প্রতিবাদে সারাদেশ উত্তাল হয়েছিল, সবাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বেলিত হয়ে, উদ্ভাসিত হয়ে সেই রামুতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেই বৌদ্ধ সম্প্রদায়ের পাশে দেশের মানুষ দাঁড়িয়েছেন।”

সোমবার রাতে চাঁদপুর রোটারি ভবনে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উত্তর শুভেচ্ছা বিনিময়কালে দীপু মনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‍“যার যার ধর্ম পালন এদেশের জন্য গৌরব। অসাম্প্রদায়িক চেতনাকে সব ভালো কিছুতে লালন করতে হবে। অপশক্তিকারীরা যে কোনো কিছুতে আঘাত করলে রুখে দাঁড়াবো।”

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ