1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা

গাভাস্কারকে বিসিসিআই’র আজীবন সম্মাননা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২
  • ১২৫ Time View

ভারতীয় ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কারকে ২০১২ সালের সি.কে নাইড়ু আজীবন সম্মাননা পদকে ভূষিত করেছে বিসিসিআই।

ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার আজীবন সম্মাননা পদকের জন্য ২৫ লাখ ভারতীয় রূপী পাবেন। অনুষ্ঠানের মাধ্যমে তাকে ট্রফি ও অর্থ প্রদান করবে বিসিসিআই। গত বছর এই পদকে ভূষিত হন অজিত ওয়াদেকার। তখন অবশ্য প্রাইজমানি ছিলো ১৫ লাখ রূপী। এই বছর পুরষ্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে।

বর্তমানে টিভি ধারাভাষ্যকার গাভাস্কার ভারতের সবচেয়ে সফল ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় টেস্টে সর্বাধিক রান (১০, ১২২) এবং সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (৩৪টি) রেকর্ডের অধিকারী ছিলেন তিনি।

অবসরের পর সংবাদ মাধ্যমে কাজ করা ছাড়াও বিসিসিআই ও আইসিসিতেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন প্রায় নিখুঁত ব্যাটিং টেকনিকের জন্য খ্যাত গাভাস্কার।

এদিকে গাভাস্কারকে আজীবন সম্মাননা পদকে ভূষিত করার পাশাপাশি সাবেক ৭ ক্রিকেটারকে মরণোত্তর আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। তারা হলেন বিজয় মার্চেন্ট, বিজয় মাঞ্জেরেকার, এমএল জয়সিমহা, দিলীপ সারদেশাই, গুলাম আহমেদ, ভিনু মানকাড় ও দাত্তু পাড়কার। ভারতীয় ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য তাদের অর্থপুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রূপী করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ