1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা

চীনকে হারিয়ে মহিলা ক্রিকেট দলের শুভসূচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২
  • ১১৯ Time View

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ওমেন্স টি-টোয়েন্টি এশিয়া কাপে চীনকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। বুধবার ‘বি’ গ্রুপের খেলায় বাংলাদেশ ছয় উইকেটে হারিয়েছে চীনকে। দিনের অপর ম্যাচে পাকিস্তান মহিলা দল ৯৭ রানে হারিয়েছে থাইল্যান্ড মহিলা দলকে।

চীন: ৬৩/৬ (২০ ওভার)
বাংলাদেশ: ৬৪/৪ (১৯.১ ওভার)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

চীনের গুয়াডংয়ের গুয়াংগঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের হিসেবি বোলিংয়ে সুবিধা করতে পারেনি চীন। সুন হুয়ানের ২৯ ও সান মেন ইয়াওয়ের ১১ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৬৩ রান সংগ্রহ করে তারা।

দুটি উইকেট পেয়েছেন পান্না ঘোষ। একটি করে উইকেট নেন সালমা খাতুন ও খাদিজা তুল কুবরা।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শারমিন আক্তারের ২৭ (অপঃ), ফারজানা হকের ১৯ ও অধিনায়ক সালমা খাতুনের অপরাজিত ১০ রানের সুবাদে ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

ঝু হাইজিং দুটি উইকেট দখল করেন। এছাড়া একটি ওয়াং মেং ও উ মিয়াও।

ম্যাচ সেরা হন সালমা খাতুন।

একই ভেন্যুতে অপর ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানের সাত উইকেটে ১২৯ রানের জবাবে ১৫.১ ওভারে ৩২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড।

১০ রানে ৫উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের মারিনা ইকবাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ