1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পাকিস্তানে শিয়া সমাবেশে বোমা, নিহত ১৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১২
  • ১৬৭ Time View

পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবের মধ্যাঞ্চলে এক ধর্মীয় সমাবেশে বোমা বিষ্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

স্থানীয় পুলিশ জানায়, রোববার শিয়া মুসলিম সম্প্রদায়ের এক ধর্মীয় সমাবেশে এ বিষ্ফোরণ ঘটে।

মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর নাতি ইমাম হোসেন স্মরণে পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলায় স্থানীয় শিয়া সম্প্রদায় ধর্মীয় সমাবেশ ও শোকর্যালি আয়োজন করে।

স্থানীয় পুলিশ জানায়, সমাবেশ শেষ হওয়ার পর শোকর্যালি যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথে বোমাটি পেতে রাখা হয় বলে ধারণা করছে তারা।

অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষ সমাবেশ স্থলের এক মসজিদ থেকে বেরিয়ে যাওয়া শুরু করলে বোমাটি বিষ্ফোরিত হয় বলে সংবাদমাধ্যমকে জানায় পুলিশ।

বিষ্ফোরণের পর  উত্তেজিত জনতা সমাবেশস্থলে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশকে দায়ী করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাদাঁেন গ্যাস ছুড়তে হয় বলে জানায় সংবাদমাধ্যম।

পাকিস্তানে শিয়া মুসলিম সম্প্রদায় দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। তবে চরমপন্থী সুন্নী মুসলিম নামধারী সংগঠনগুলো দেশটির শিয়া সম্প্রদায়ের ওপর মাঝেমধ্যেই হামলা চালায়। এর ফলে দেশটিতে শিয়া-সুন্নী দ্বন্দ্ব হরহামেশাই মাথা চাড়া দিয়ে ওঠে। উগ্রপন্থীরা শিয়া সম্প্রদায়কে ইসলামের অপব্যাখ্যাকারী হিসেবে অভিযুক্ত করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ