1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

মুনাফা কমেছে উত্তরা ফ‍াইন্যান্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ১১৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির  পরিচালনা পর্ষদ এর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানি দুটির মুনাফা গত বছর একই সময়ের তুলনায় কমেছে। কোম্পানি দুটি হলো- উত্তরা ফাইন্যান্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: কোম্পানির ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা  হয়েছে ৫ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ০৮ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা  হয়েছিল ৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ১৪ টাকা।

অন্যদিকে, গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ১৬ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৪১ টাকা।

গত বছর ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১১) কোম্পানির কর পরবর্তী  আয়  হয়েছিল ১৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ০৫ টাকা।

উত্তরা ফাইন্যান্স: কোম্পানির ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা  হয়েছে ১১ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ০৭ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা  হয়েছিল ১৫ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৫১ টাকা।

অন্যদিকে, গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ৬৯ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ দশমিক ৬৮ টাকা।

গত বছর ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১১) কোম্পানির কর পরবর্তী  আয়  হয়েছিল ৫৮ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ৬১ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ