1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সাভার রিফ্র্যাক্টরিজের সাড়ে ১৪ শতাংশ দরপতন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ১২৮ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত সাভার রিফ্র্যাক্টরিজ কোম্পানির শেয়ার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দাম কমার শীর্ষে অবস্থান করছে। এদিন গতকার্যদিবসের চেয়ে এ কোম্পানির শেয়ার দাম ১৪ দশমিক ৫০ শতাংশ কমেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট সূত্র মতে, সোমবার এ কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪৮ টাকা এবং সর্বনিম্ন ৪৩ টাকা।

এ কোম্পানির শেয়ার সর্বশেষ কেনাবেচা হয় ৪৪ দশমিক ৮ টাকায়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ৫২ দশমিক ৪ টাকা।  যা শতাংশ হারে আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৫০ শতাংশ কম।
উল্লেখ্য, কোম্পানিটির পরিচালানা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

কোম্পানিটি আরও জানিয়েছে, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে সাভার রিফ্র্যাক্টরিজ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ২৩ টাকা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১২ দশমিক ৩২ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং কেশফ্লো ০ দশমিক ২৫ টাকা।

বাজার বিশ্লেষকরা বলছেন, সমাপ্ত অথবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ায় এ কোম্পানির শেয়ার দাম কমে গেছে।

সোমবার দাম কমার দিক দিয়ে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- সাভার রিফ্র্যাক্টরিজ ১৪ দশমিক ৫০ শতাংশ, ইমাম বাটন ৬ দশমিক ৩৩ শতাংশ, সমরিতা হাসপাতাল ৫ দশমিক ৫৪ শতাংশ, বিকন ফার্মা ৫ দশমিক ১৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ৪ দশমিক ১১ শতাংশ, হাক্কানি পাল্প ৪ দশমিক ১০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স ৪ শতাংশ, অলটেক্সটাইল ৩ দশমিক ৫৭ শতাংশ, লিবরা ইনফিউশন ৩ দশমিক ৫১ শতাংশ এবং আইসিবি ইপিএমএফ ফার্স্ট ২ দশমিক ৮৮ শতাংশ দাম কমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ