1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ন্যাম সম্মেলনে জাতীয় বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৭৭ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল শুক্রবার (স্থানীয় সময়) উগান্ডার রাজধানী কাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।
আজ শনিবার ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ন্যাম শীর্ষ সম্মেলন এবং জি-৭৭-এর তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের জাতীয় বক্তব্য প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ১৯ থেকে ২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি জি-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এ ছাড়া তিনি এ সময়ে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ মহাসচিব ও কমনওয়েলথ মহাসচিবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

জোট নিরপেক্ষ আন্দোলনের নতুন চেয়ার হিসেবে উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি ন্যাম শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন।
শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট, ন্যামের বিদায়ী চেয়ার, সাধারণ পরিষদের সভাপতি, গ্রুপ-৭৭ ও চীনের সভাপতি হিসেবে কিউবার ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিরা বক্তৃতা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উগান্ডার প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায়ও যোগ দেন।
ড. হাছানের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রয়েছেন, যিনি ন্যাম-এর মন্ত্রী পর্যায়ের এবং ঊর্ধ্বতন দাপ্তরিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এ ছাড়া রয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ