1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ

সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করলেন রোনালদো

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৭৭ Time View

শনিবার সৌদি পেশাদার লিগে আল টাউনের বিপক্ষে আল নাসরের ৪-১ গোলের বড় জয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যসে পর্তগিজ এই সুপারস্টার সর্বোচ্চ ৫৪ গোল নিয়ে ২০২৩ সাল শেষ করলেন।
সৌদির ক্লাব ও জাতীয় দলের হয়ে অফিসিয়াল ম্যাচে রোনালদো ৫৯ ম্যাচে ৫৪ গোল করেছেন। এর মাধ্যমে তিনি বায়ার্ন মিউনিখের হ্যারি কেন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে (৫২), ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডকে (৫০) পিছনে ফেলেছেন। এদের মধ্যেই কেউই এ বছর আর মাঠে নামছেন না।
এর ম্যামে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো বিশ্বের শীর্ষ গোলদাতা হিসেবে বছর শেষ করলেন রোনালদো। এর আগে ২০১১, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে রিয়াল মাদ্রিদে থাকাকালীন তিনি এই কৃতিত্ব দেখিয়েছিলেন। ২০১৬ সালে তিনি এক ক্যালেন্ডার বছরে ৫৫ গোল করেছিলেন। ঐ বছর তিনি ব্যালন ডি’অর ট্রফিও জয় করেছিলেন। ৩৮ বছর বয়সী পর্তুগিজ এই সুপারস্টার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘৫৪, আমি আমার দলকে ধন্যবাদ জানাতে চাই।’
রোনালদোর শনিবারের গোলটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেবার ঠিক এক বছর পরের অর্জন। স্টপেজ টাইমে রোনাল্ডোর গোলের আগেই মার্সেলো ব্রোজোভিচ, অমারিক লাপোর্তে ও ওটাভিওর গোলে আল নাসর ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে এনিয়ে ২০তম গোল করলেন রোনালদো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ