1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সিলেটে নিহত দুই ছাত্রের লাশ গ্রামের বাড়িতে, শনিবার দাফন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ অক্টোবর, ২০১২
  • ১১৮ Time View

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ওসমানী মেডিকেল কলেজের দুই ছাত্রের লাশ শুক্রবার রাত সাড়ে ১১টায় তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার রাত ১২টায় লাশ পৌঁছানোর বিষয়টি মোবাইলফোনে নিশ্চিত করেন লাশ নিয়ে যাওয়া সহপাঠী বন্ধুরা।

এর আগে বাদ জুময়া মেডিকেল কলেজ মসজিদ প্রাঙ্গনে নিহত কলেজের ৪র্থ বর্ষের ছাত্র শহিদুল ইসলাম ও ৫ম বর্ষের মঈন উদ্দিন খান স্বপনের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক খান মো. বিলাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অছুল আহমদ চৌধুরী, উপাধ্যক্ষ হারুনুর রশীদ, উপ-পরিচালক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট বিএমএর সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, শামসুদ্দিন মেডিকেল হোস্টেল সুপার ডা. আবু ইউসুফ, শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মনজীর আলী, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজায় মেডিকেল কলেজের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় দুটি সড়কপথে লাশ নিয়ে গ্রামের বাড়ির  উদ্দেশে রওয়ানা দেন তাদের সহপাঠী বন্ধুরা। নিহত মঈন উদ্দিন খান স্বপনের বাড়ি ফেনী জেলায় এবং শহিদুলের বাড়ি লক্ষ্মীপুরে।

শনিবার বেলা সকাল ৮টায় লক্ষ্মীপুর বিরাহিমপুর গ্রামে শহীদুল ইসলামের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন সহপাঠীরা।

এদিকে নিহত স্বপনের দ্বিতীয় জানাজার নামাজ ফেনী সদরের শাহীন একাডমি মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এরপর লক্ষিহারা গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুনবাজারে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মেডিকেল কলেজ ছাত্রদের বাস উল্টে নিহত হন দুই মেডিকেল শিক্ষার্থী।

এদিকে, গুরুতর আহত অবস্থায় ভর্তি হওয়া ৪৮ তম ব্যাচের মামুনুর রশীদ ও মিজানুর রহমানকে শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ