1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ঋণের নামে ১২২১ কোটি টাকা লোপাট, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা খুলনায় এবার আঠারোবাঁকী নদীতে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলা, সন্দেহজনক লিংকে সতর্কবার্তা বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৭২ Time View

তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা আগামী ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি শেষ হবে। সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারীরা ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন, যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৯৬৭ সাল থেকে তুরাগ নদের তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে এই বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।
তাবলিগের শীর্ষ মুরুব্বি ভারতের প্রখ্যাত মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ