1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
  • ১৪০ Time View

বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। শুক্রবার বিশ্বকাপের বাছাইপর্বে ইউরোপ অঞ্চলে পেদ্রো রদ্রিগেজের হ্যাট্রিকে তারা ৪-০ গোলে হারিয়েছে বেলারুশকে। এর মধ্যদিয়ে টানা ২৪ ম্যাচে জয় তুলে নিয়েছে দেল বস্কের শিষ্যরা। একই অঞ্চলের খেলায় জিতেছে রাশিয়া, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইতালি ও জার্মানি।

বেলারুশের মাঠে স্পেন গোলউৎসব গোল করলেও দলের খেলা উপভোগ করতে পারেননি স্প্যানিশরা। স্থানীয় টিভি চ্যানেলগুলো সম্প্রচার করেনি জাতীয় দলের ম্যাচটি। কারণ ঋণে জর্জরিত দেশটির জাতীয় ফুটবল দলের খেলা সম্প্রচারের জন্য কোন টেলিভিশনগুলোকে অর্থ প্রদান করা হয়নি। এজন্য স্পেন ও বেলারুশের মধ্যকার ম্যাচ প্রচার করেনি কোন টিভি চ্যানেল। ১৯৮৩ সালের পর এই প্রথম দলের খেলা টিভিতে দেখতে  পেলেন না দশর্করা।

খেলায় দুর্দান্ত স্পেনের সঙ্গে ময়দানী যুদ্ধে পেরে উঠেনি বেলারুশ। তাদের জালে চারবার বল পাঠিয়েছে বিশ্চ্যাম্পিয়নরা। তিনটি গোল করেন পেদ্রো। বাকি গোলটি জোর্দি আলবার।

এদিকে রাশিয়া ১-০ গোলে পর্তুগালকে, ইতালি ৩-১ গোলে আর্মেনিয়াকে, নেদারল্যান্ডস ৩-০ ব্যবধানে আন্দোরাকে, ক্রস ও রেসের জোড়া গোলে জার্মানি ৬-১ এ আয়ারল্যান্ড রিপাবলিককে এবং ওয়েন রুনি ও ওয়েলবেকের জোড়া গোলে ইংল্যান্ড ৫-০ গোলে হারিয়েছে সান মারিনোকে।

এছাড়া উত্তর আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ৩-১ গোলে আন্টিগুয়াকে, কানাডা ৩-০ গোলে কিউবাকে, মেক্সিকো ৫-০ ব্যবধানে গায়ানাকে, কোস্টারিকা ১-০ গোলে এল সালভাদোরকে এবং গুয়েতামালা ২-১ ব্যবধানে হারিয়েছে জামাইকাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ