1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

টাইমের চোখে সেরা রাজনৈতিক ফ্যাশন নেহরু কোট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১২
  • ২০০ Time View

লন্ডন ভিত্তিক মর্যাদাপূর্ণ সাময়িকী টাইমসের জরিপে সেরা দশ রাজনৈতিক ফ্যাশন তালিকায় স্থান পেয়েছে জওহরলাল নেহরুর সেই কোট।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বিশেষ ধরনের কোটটি ভারতে শুধু রাজনীতিক নয় সাধারণের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই পোশাকটি পরে তার পরিচয় বাহক হয়ে উঠে।

২০১২ সালে টাইমস সাময়িকীর জরিপে এই পোশাকটিই শীর্ষ ১০ রাজনৈতিক ফ্যাশনের মধ্যে স্থান পেল। তালিকায় সাত নম্বরে স্থান পেয়েছে নেহরু কোট।

নেহরুর এই পোশাকটি মূলত ভারতের উত্তরাঞ্চলে প্রচলিত আচকানের একটি রূপ। বন্ধ গলা এবং পশ্চিমের কোট সদৃশ এই পোশাকটি ভারতে আভিজাত্যের প্রতীক।

এই তালিকায় আরও স্থান পেয়েছে, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ট্র্যাকস্যুট এবং চীনের বিপ্লবী কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের সাফারি স্যুট।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের ট্রাউজার স্যুট এবং মার্কিন রাজনীতিক সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যাক কেইনের রানিংমেট সারা পেলিনের চশমাও উঠে এসেছে টাইমসের তালিকায়।

নেহরু কোট তালিকায় অন্তর্ভূক্ত করার ব্যাপারে টাইমস কর্তৃপক্ষ বলেছে, ‘এই কোটটি যখন পশ্চিমা বাজারে আসে তখন এটি ‘নেহরু’ খেতাব পেয়ে যায়। ভারতের এই ক্যারিশমাটিক নেতা ক্ষমতায় থাকাকালে তার নিজস্ব স্টাইলের এই পোশাকটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলো।’

নেহরুর এই ফ্যাশনেবল কোটের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক বিখ্যাত ব্যক্তির নাম।

নান্দনিক এই কোটটি পশ্চিমের বিখ্যাত ব্যান্ড দল বিটলসকেও অনুপ্রাণিত হয়েছিল। শিয়া স্টেডিয়ামে পারফর্ম করার সময় তারা এ ধরনের পোশাক পরেছিল। মার্কিন বিনোদন ব্যক্তিত্ব স্যামি ডেভিস জুনিয়র নাকি জীবনে ২শ’রও বেশি এই কোট পরেছেন। এটা তারই দাবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ