1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইন ও মোবাইলে যেভাবে জানা যাবে আলিম পরীক্ষার ফল ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের ৬,৩০৩ কোটি টাকা লোকসান আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে অভিনেত্রী: তানিয়া বৃষ্টি নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬ কম্পানির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে মানা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী

যুবসমাজের সম্ভাবনা বিকাশে সরকার কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যুবসমাজের সমস্যার সমাধান করলেই দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যায়।
তিনি বলেন, যুবসমাজের সম্ভাবনা বিকশিত হওয়ার মতো পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

আজ বুধবার ঢাকায় একটি অভিজাত হোটেলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও একশনএইড আয়োজিত ‘এড্রেসিং দ্য ভালনারাবিলিটি অ্যান্ড ফ্রেজিলিটি অব ইয়ং পিপল ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।
এতে আরও উপস্থিত ছিলেন একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা।
‘এড্রেসিং দ্য ভালনারাবিলিটি অ্যান্ড ফ্রেজিলিটি অব ইয়ং পিপল ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি উপস্থাপন করেন সানেমের জেষ্ঠ্য গবেষণা সহকারী ইসরাত শারমিন।
তাজুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্যই তা সম্ভব হয়েছে। এখন যুবকরা প্রথাগত চাকরির পেছনে না ঘুরে অনেকেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাদের জীবিকা খুঁজে নিয়েছে।
তবে প্রযুক্তি শিক্ষার সুযোগ দেশের সকল অঞ্চলে সমানভাবে পৌঁছাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সে লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন এই প্রকল্পগুলো যুবকদের বিভিন্ন সম্ভাবনা বিকশিত করার সুযোগ উন্মুক্ত করবে।
তিনি আরও বলেন, সমস্যা মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হয়, কখনো হতাশ হওয়া যাবেনা। আজকের যুবকদের শক্তিশালী হাতই পারবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ