1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আ. লীগকে আবার ক্ষমতায় আনতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ আহবান জানান।
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বদিউজ্জিামান সোহাগ তার বক্তৃতায় আরো বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষতায় ছিল তখন সারাদেশে একযোগে বোমা হামলা হয়েছে। উন্নয়নের পরিবর্তে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সারাদেশের প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনসহ অসংখ্য উন্নয়ন করেছেন। এত সব উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠী কাধে ভর করে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে বিএনপি। তাদের এই ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না।
রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলার প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন তালুকদার, আব্দুল হাই খান, জাকির হোসেন কান মহিউদ্দিন, মাইনুল ইসলাম টিপু, রফিকুল ইসলাম কালাম, আবুল হোসেন নান্টু, আসাদুজ্জামান স্বপন, আবু রাজ্জাক আকন, জালাল আহমেদ রুমী, রোকনুজ্জামান বিপ্লব, তপু বিশ্বাস, হুমায়ুন করিম সুমন, ছাত্রলীগ নেতা শাওন হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ