1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সংকটের মধ্যেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

ধারাবাহিকভাবে কৃষি ক্ষেত্রে সহায়তা দেয়ায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। এ অবস্থান বজায় রাখার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আর চলমান আন্তর্জাতিক সংকটের মধ্যেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন প্রশ্নোত্তর উত্থাপিত হয় টেবিলে। এর আগে বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এরই মধ্যে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার এ অবস্থান বজায় রাখার জন্য নিবিড়ভাবে কাজ করছে সরকার। চলমান আন্তর্জাতিক সংকটের মধ্যেও খাদ্য নিরাপত্তা দেশে সুরক্ষিত রয়েছে। মহামারি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যপণ্যসহ নানা ক্ষেত্রে জোগান ব্যবস্থার সংকট সৃষ্টি হয়েছে।
শেখ হাসিনা বলেন, চলমান এই সংকট মোকাবিলার মাধ্যমে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিতকরণে প্রতিনিয়ত জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা পদক্ষেপ নিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারে বিশ্বের মাঝে আজ বাংলাদেশ রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। কৃষি গবেষণা, সম্প্রসারণ ও কৃষি ক্ষেত্রে ধারাবাহিক উপকরণ ও নীতি সহায়তার ফলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে বাংলাদেশ।
এছাড়া এদিন আওয়ামী লীগের আরেক সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চলে প্রস্তাবিত বিনিয়োগ ২৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে এখন। ৪১টি কোম্পানি অর্থনৈতিক অঞ্চলে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। বিভিন্ন জোনে ৫০টি শিল্প নির্মাণাধীন রয়েছে। এসব শিল্প থেকে এ পর্যন্ত ১৪ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য উৎপাদন হয়েছে এবং রপ্তানি হয়েছে ২৯১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ