1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রাজধানীর দুই আসনে র‍্যাবের নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট-২০২৬’-এর প্রেক্ষিতে ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিশেষ ‘রোবাস্ট’ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) র‍্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড এলাকা (মতিঝিল আইডিয়াল স্কুল) ও ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চালানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর সবুজবাগ, মুগদা, শাহজাহানপুর, খিলগাঁও, শাহবাগ, মতিঝিল, পল্টন ও রমনা থানা এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ টহল চলেছে। এছাড়া ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন স্থানে প্রতিদিন ২৪ ঘণ্টা নিয়মিত রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।

র‍্যাব জানায়, গত ১ ফেব্রুয়ারি থেকে অলি-গলিতে ‘মোটরকেড পেট্রোলিং’-এর মাধ্যমে নির্বাচনী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নির্বাচন ও গণভোট শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, অবৈধ মাদক ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাব সবসময় তৎপর রয়েছে। সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই বাহিনীর প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ